শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে যমজ-২ ভাইয়ের সাথে যমজ-২ বোনের বিয়ে, মুহুর্তেই ভাইরাল

টাঙ্গাইলে যমজ-২ ভাইয়ের সাথে যমজ-২ বোনের বিয়ে, মুহুর্তেই ভাইরাল

হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ


ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় যমজ দুই ভাইয়ের সঙ্গে একই উপজেলার যমজ দুই বোনের বিয়ে হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই ) মেয়ের বাড়িতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও উভয় পরিবার সূত্রে জানা গেছে, ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের এর দুই যমজ ছেলে একজন আমিন ও অন্যজন আমিনুল নামে অপরদিকে একই উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের ঔষুধ ব্যবসায়ী বেল্লাল হোসেন এর দুই যমজ মেয়ে একজন ফাতেমা ও অন্যজন ফারজানা নামের।

গত কয়েক মাস আগে পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা ও দেখাদেখির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বিয়ের কথা মোটামুটি পাকাপাকি হয়। সেই সুত্রে সবার মতামতের ভিত্তিতে গত ২৭ জুলাই রাতে ঠিক করা হয় বিয়ের দিনক্ষণ। এতে যথাসময়ে উভয় পরিবার ও স্থানীয় বাসীন্দাদের উপস্থিতিতে সুশৃঙ্খল ভাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে এ বিয়ের কাজ। এ দিন উপস্থিত সকলের মাঝে ভিন্ন-রকমের এক আনন্দঘন মুহূর্তে ভরা পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে, যমজ ছেলে-মেয়েদের বিয়ে দেখতে অনুষ্ঠানে ভিড় জমায় অসংখ্য স্থানীয় বাসীন্দা। যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ের খবর  মুহুর্তেই ভাইরাল হয় এলাকায়। পরে বিয়ের খবরটি অনলাইনেও ছড়িয়ে পড়ায় আশে- পাশের দু-চার গ্রাম থেকেও বিয়ে দেখতে এসেছিল প্রায় শতাধিক নারী-পুরুষ। 

এছাড়াও সে সময় ছেলে-মেয়ে উভয় পরিবারের লোকজন সহ উপস্থিত সকলের মাঝে বিয়ের আমেজ ও ভিন্ন-ধর্মী এক আনন্দঘন মুহূর্তে ভরা পরিবেশের সৃষ্টি হয়েছিল লক্ষ করা গেছে।

এ বিয়ের প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, যমজ-২ ভাইয়ের সঙ্গে যমজ-২ বোনের বিয়ের বিষয়টি  সত্যিই ভিন্নরকম। দাওয়াত না পেলেও বিয়েতে গিয়ে ঘুরে এসেছি। বেশ ভালোই লেগেছে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তাও আবার একই সাথে একই অনুষ্ঠানের মাধ্যমে।

স্থানীয় অন্যএক বাসিন্দা জানান, অনেক লোক এসেছে যমজদের বিয়ে দেখতে। কেউ বা দাওয়াত পেয়ে আবার কেউ বা দাওয়াত না পেয়েও শুধু একনজর দেখতে এসেছে। এরকম বিয়ে সচরাচর দেখা যায় না বললেই চলে। এই দুই নব-দম্পতি যাতে সুখী হয়! সে জন্য দেশবাসীর কাছে দোঁয়া চেয়েছেন তাদের স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com