সরোয়ার জাহান সোহাগ,ডিমলা সংবাদদাতা :
বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
ডিমলা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতার দৌহিদ্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়।
উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা ও আওয়ামীলীগের দুর্দিনের ত্যাগী নেতা এ,এইচ,এম ফিরোজ সহ বিভিন্ন ইউনিয়নের নেতা ও কর্মীবৃন্দ।
এ,এইচ,এম ফিরোজ বলেন, আজ শুধু স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নয়, সজীব ওয়াজেদ জয়েরও জন্মদিন। জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়কে জানাই “শুভ জন্মদিন”। দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সেবা-শান্তি-প্রগতির বীজমন্ত্রে উদ্দীপ্ত হয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জীবন দিতেও প্রস্তুত থাকবে, প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আমাদের অঙ্গীকার।
১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এর আগে তিনি প্রতিষ্ঠাকালীন সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
Leave a Reply