সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরের কালকিনিতে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মাদারীপুরের কালকিনিতে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা,প্রতিনিধিঃ


মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কালকিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়।প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কালকিনি উপজেলা শাখার সভাপতি আবদুল মতিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন ,যুগ্ন সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন,পৌর মেয়র এস.এম হানিফ, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার,যুগ্ন সাধারন সম্পাদক শাহাদাত সরদার,পৌর যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান,উপজেলা তাতী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির,সাধারন সম্পাদক রেজাউল ফরাজী,উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিদ, সাধারন সম্পাদক শাহীন ফকির, পৌর তাঁতী লীগের সভাপতি জামাল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার বেপারী,বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি দিদার মোল্লাসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com