শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
আজ (২৭ জুলাই) রোজ মঙ্গলবার, রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, প্রধানমন্ত্রী’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন পালন করা হয়েছে। এবং তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে পাংশা উপজেলার চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান (ওদুদ), পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী (মাস্টার), এবং সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ ইদ্রিস আলী মন্ডল, ও যশাই ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান মন্ডল, পাংশা উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ। বিশেষ ভাবে শুভেচ্ছা জানিয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ ইউনুস আলী বিশ্বাস (মাস্টার) ও কসমামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী তরুণ প্রজন্মের তরুণ নেতা মোঃ মারুফ খান, পাংশা উপজেলার চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদের সঙ্গে কথা হলে বলেন, সজীব ওয়াজেদ জয় আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার, তার হত ধরে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। তার জন্মদিনে আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
Leave a Reply