সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে তিনতলার ছাদ থেকে ফেলে যুবককে হত্যা

ময়মনসিংহে তিনতলার ছাদ থেকে ফেলে যুবককে হত্যা


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহ শহরের আকুয়ায় এক যুবককে তিনতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজন কে আটক করেছে পুলিশ।কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত)চাঁদ মিয়া জানান,নিহত শাকিলের বাবা আইনুল হক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের বুধবার আদালতে তোলা হবে।ময়মনসিংহ শহরের ভাঙ্গাপুল এলাকার একটি বাসার নিচ থেকে মঙ্গলবার ভোরে শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর সোহাগ (২২)নামে একজনকে আটক করা হয়। তাদের দুজনেরই বাড়ি ভাঙ্গাপুল এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়,শাকিল ও সোহাগ দুজনই মাদকসেবী।সোমবার সন্ধ্যার পর তারা মাদক সেবন করতে ওই এলাকার একটি বাসার তৃতীয় তলার ছাদে উঠে। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সোহাগ হঠাৎ করে শাকিলকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়।স্থানীয় জনগণ মঙ্গলবার ভোররাতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেন। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে সোহাগকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে আটক করা হয় আরও চারজনকে।আটককৃতদের মধ্যে শান্ত(২১) এবং সজিব(২২) কে হত্যার অভিযোগে এবং বাকি দু’জনকে সন্দেহজনক ভাবে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com