ফেরদৌস আলী, শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া, কেক কাটা, মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফেরদৌস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আব্দুল মোতালেব, উপজেলা যুগ্ম আহবায়ক মোবারক চৌধুরীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সামিম মিয়া, সদস্য মাসুদুর রহমান ফারুক, তাতিহাটি ইউনিয়ন সভাপতি সাকিল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, সাইফুল, মনির,রতন,শাহীন, এরশাদ,বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ।
Leave a Reply