শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অসহায়দের মাঝে ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগের খাদ্য বিতরণ

অসহায়দের মাঝে ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগের খাদ্য বিতরণ


ঠাকুরগাঁও প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের রূপকার ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছেন স্বেচ্ছাসেবকলীগ।

মঙ্গলবার(২৭ জুলাই) রাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সমানে প্রধান অতিথি হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

এসময় উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আরাফাত জামান অপু,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু,সাংগঠনিক সম্পদক মিঠুন রানা,দপ্তর সম্পাদক আবু হাসনাত মশিউর রহমান (রুমন) প্রমূখ।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি এই করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবিক সেবা নিয়ে আমাদের নেতাকর্মীরা নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের পাশে থাকবে প্রতিটি সময়। আজকের এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দের,যার কারন আজ আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষির্কী সেই সাথে তারুণ্যের অহঙ্কার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। এরই লক্ষ্যে আমরা আজ অসহায়দের মাঝে কিছু খাদ্য বিতরণ করেছি।

এর আগে দুপুরে ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও ডিজিটাল বাংলাদেশের রূপকার ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালন করেছে দলটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com