মোঃ হুমায়ুন কবির ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলার আমতলী উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে তৃতীয় পর্যায়ে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান মিয়া।
উপজেলা চেয়ারম্যান সাহেব বলেন, প্রিয় আমতলীবাসী ও আমার প্রিয় নেতা-কর্মীরা ও সর্বস্তরের জনগন আশা করি সবাই ভালো আছেন, সাবধানে থাকবেন । এই বৈশ্বিক মহামহারীতে আমরা সকলে সচেতন হই।তাই আমতলীবাসীকে অনুরোধ জানাই, নিজের, পরিবারের এবং দেশের স্বার্থে সরকার যে নির্দেশনা দিয়েছে তা পালন করুন।আমার প্রিয় নেতা-কর্মীরা ও জনগন আপনারা সর্তক থাকুন,সুস্থ থাকুন।আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণসহ সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করার চেস্টা করছি। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হবেন না।
লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে উপজেলা প্রশাসন,পুলিশ,নৌ বাহিনী সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।পৌর শহর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন মাঠে আছে এবং আগামীতেও থাকবে।সর্বোপরি আপনারা সরকারের নির্দেশনা মানুন ও আমাদের সহযোগিতা করুন।অনুরোধক্রমে:আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,চেয়ারম্যান, আমতলী উপজেলা পরিষদ।
Leave a Reply