-শামিম বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধিঃ
আজ (২৭ জুলাই) রোজ মঙ্গলবার সরকারি বিধি-নিষেধ অমান্য করার দায়ে আজ ০৫ মামলায় সর্বমোট ১২৫০/= অর্থ দন্ড প্রদান করা হয়েছে। রাজবাড়ী জেলায় পাংশা উপজেলায় কোভিড ১৯ প্রতিরোধে সার্বিক বিধিনিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্ট। পরিচালনা করা হয়েছে।
পাংশা উপজেলা মোহাম্মদ আলী তত্ত্বাবধানে আজ ২৭ জুলাই, ২০২১ তারিখে করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে।
সরকারি নির্দেশনা মেনে চলুন, মাস্ক পরিধান করুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করুন। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে। এমনটাই জানিয়েছেন উপজেলা প্রশাসন। জানা গেছে, করোনা সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে। লকডাউন কার্যকর করতে মঙ্গলবার পাংশা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রহমান এর নেতৃত্বে, থানার এক দল চৌকস টিম লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে কাজ করেছে। সাথে উপজেলা প্রশাসন মোহাম্মদ আলী । এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নিশ্চিত করে বলেন করোনা সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। লকডাউনে যারা সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply