আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ত্রিশালে আজ মোস্তাফিজুর রহমান,উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বালিপাড়া ইউনিয়ন এর ঢালীবাড়ি নামক স্থানে ব্রহ্মপুত্র নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর অধীন ২ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এসময় ১ টি লরি জব্দ করা হয়। ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানান,জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
Leave a Reply