এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া সহ পুরো জেলায় ২৬ জুলাই(সোমবার) দুপুর থেকে শুরু হওয়া একটানা প্রবল বৃষ্টিতে উখিয়ার প্রায় ৫০ গ্রামের ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে আছে।
প্রবল বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় ৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। এরই ফলে বহু কাঁচা ঘর-বাড়ি বিধস্ত হয়েছে। ভেসে গেছে শতশত একরের মাছের ঘের। পাহাড়ি ধলের অতিরিক্ত পানিতে থাইংখালি খাল,রেজুখাল,হরিণমারা খাল ও দুছরি খালের বাধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় পানির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। পাহাড়ের ঢালু ও উচু টিলায় নির্মিত অনেক ঘর-বাড়ি ধসে পড়েছে।
প্লাবিত গ্রামগুলো হল-উখিয়া সদর ইউনিয়নের ঘিলাতলি,মালভিটা,হাজির পাড়া,সিকদার বিল,পুকুরিয়া,ডিঘলিয়া,টাইপালং, রাজাপালং, কাশিয়ার বিল,জাদিমুরা,খয়রাতি,তুতুর বিল,গয়লমারা,পিনজির কুল,রত্নাপালংয়ের কোটবাজার,পশ্চিম রত্না,সাদৃকাটা, হলদিয়ার চৌধুরী পাড়া,মরিচ্যা,জালিয়া পালংয়ের পাইন্যাশিয়া,সোনার পাড়া,কুমার পাড়া,পালংখালী ইউনিয়নের থাইংখালি, ধামনখালী,রহমতের বিল,আশার পাড়া,পন্ডিত পাড়া,ফারির বিল সহ আরো অনেক গ্রাম।
আর এ দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ প্লাবিত গ্রামসমুহ পরিদর্শন করেছেন। তিনি পানি বন্দী মানুষদের মাঝে খাবার,পানি ও ঔষধ পত্র অতিদ্রুত সরবরাহ হবে বলে জানন।তাছাড়া যারা পাহাড়ের ঢালু ও উঁচু জায়গায় বসবাস করছে তাদেরকে অতি দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশনা দেন।
Leave a Reply