রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রামের বরেণ্য রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরীর ২৭তম মৃত্যু বার্ষিকী আজ।

চট্টগ্রামের বরেণ্য রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরীর ২৭তম মৃত্যু বার্ষিকী আজ।


এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ


চট্টগ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীর ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে মঙ্গলবার তাঁর গ্রামের বাড়ী আনোয়ারা থানার শিলাইগড়ায় মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পন, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মরহুম নুরুল আবছার চৌধুরী তদানীন্তন পাকিস্তান আমলে ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন এবং ৬২’র কুখ্যাত শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন এবং ৬৪’র সার্বজনীন ভোটাধিকার আন্দোলনে অংশগ্রহন করেন। এছাড়া তিনি ৬৯’র গণঅভ্যুত্থান ও ৭১’র মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন।তাছাড়া মরহুম নুরুল আবছার চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা, কসমোপলিটন সিটি বাস্তবায়ন পরিষদের সভাপতি, ইসলামাবাদ টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির পরিচালক, আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি এবং মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বিভিন্ন সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর আজীবন সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী মরহুম নুরুল আবছার চৌধুরীর সুযোগ্য সন্তান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com