সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে এতিম শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে এতিম শিশুদের মাঝে বস্ত্র বিতরণ


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যৌথ উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।  

এ উপলক্ষে দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া-মাহফিল এবং অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রাকিবুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভুষণ দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক উমর ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল, সাংগঠনিক সম্পাদক শান্ত পন্ডিত, আইন বিষয়ক সম্পাদক জাইদুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক আল আমিন শেখ, ২নং গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক দিদারুল আলম, আশিক মোল্লা, মিজানুর রহমান, সুমন মিয়া, এস এম জাকিরসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীবৃন্দ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com