মামুন শিকদার মাহিন, সখিপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইল জেলায় আজ করোনায় আক্রান্ত উপসর্গে ৫ জনের মৃত্যু সহ নতুন আক্রান্ত ২৫৬ জন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেন বেড়েই চলেছে এবং পাশাপাশি করোনা উপসর্গ নিয়ে অনেক বয়স্ক ও মধ্যবয়স্ক মানুষ মৃত্যু বরন করছে।
তারই ধারাবাহিকতায় এবার কঠোর ভুমিকায় সখিপুর থানার অফিস ইনচার্জ এ কে সাইদুল হক ভূঁইয়ার নির্দেশনায় সখিপুর থানা পুলিশ সখিপুর উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে জনসমাগম নিয়ন্ত্রণ করতে কঠোর ভুমিকা পালন করে যাচ্ছেন।
আজ দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মোক্তার ফোয়ারা চত্বর সহ তিনটি চেকপোস্ট বসিয়ে জনসমাগম নিয়ন্ত্রণ করতে চলাচল সকলকে জিজ্ঞাসাবাধ করছে, জরুরি প্রয়োজনীয় গাড়ি ছাড়া অন্য কোন গাড়ীকে প্রবেশ নিশিদ্ধ করছে, এবং মাক্স বিহীন কাওকে যেতে দেওয়া হচ্ছে না।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয়ের দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে। এভাবেই কঠোর লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ এ কে সাইদুল হক ভূঁইয়া জানান করোনা মহামারী থেকে জনগনকে সুরক্ষিত রাখতে তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply