সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আলেমকুলের শিরোমণি মুফতি মোহাম্মদ ইদ্রিছ রেজভী আর নেই

আলেমকুলের শিরোমণি মুফতি মোহাম্মদ ইদ্রিছ রেজভী আর নেই


বোয়ালখালী প্রতিনিধি:

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের উপদেষ্টা, ওস্তাজুল ওলামা, চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নায়েবে আ’লা হযরত আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিছ রেজভী (১১৫) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল পাঁচটার দিকে চট্টগ্রাম ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক এস.এম নাঈম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ জুলাই আল্লামা ইদ্রিছ রেজভী হুজুরকে ডেল্টা হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
তিনি মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে আসরের আযান চলাকালীন সময়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আল্লামা ইদ্রিছ রেজভী হুজুরের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম।
এক শোকবার্তায় উপজেলা চেয়ারম্যান বলেন, প্রিয়নবীর সুন্নাতের একনিষ্ঠ অনুসারী ছিলেন আল্লামা ইদ্রিছ রেজভী।
এ মহান ব্যক্তিত্ব নিজেই হয়ে ওঠেন অনুপম অনুসরণীয় আদর্শ। আলেমকুলের এ শিরোমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবেও উপমহাদেশে অতুলনীয় স্থান গড়ে নেন।
মুফতি ইদ্রিছ রেজভীর প্রতি শ্রদ্ধা ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে শোক জানিয়েছেন পৌর মেয়র আবুল কালাম আবু, ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, প্যানেল মেয়র শাহজাদা এস.এম.মিজানুর রহমান, শ্রীপুর বুড়া মসজিদের মতোয়াল্লী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আগামীকাল সকাল ১১টায় জানাজা
শাহজাদা অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা চ্যানেল বোয়ালখালীকে জানিয়েছেন, আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিছ রেজভীর নামাজে জানাজা ২৮জুলাই বুধবার সকাল ১১টায় শ্রীপুর বুড়া মসজিদের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com