গাজী তাহের লিটন, জেলা প্রতিনিধি:
কিশোর গ্যাংদের বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে ভোলার চরফ্যাসন দুলার হাট থানায় জিডি করায় ক্ষিপ্ত হয়ে সোমবার(২৬ জুলাই) রাতে সাংবাদিক পরিবারের উপর হামলা চালিয়ে জখম ভাংচুর লুটপাটের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে দুলার হাট থানা পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।
এজাহার সুত্রে জানাযায়, চরফ্যাসনের দুলার হাট থানাধীন আহাম্মদ পুর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের কিশোর গ্যাংয়ের প্রধান হানিফ এর নেতৃত্বে এমরান, হিরন, হান্নান, মিছির, ফারুক,মিলন, আল-আমীন, নাগর, ফরহাদ,শরিফ, আব্দুল মতিনরা সাংবাদিক নোমান ও সিরাজুল ইসলামকে বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা সহ অশালীন কটুক্তি করতো।কিশোর গ্যাংরা ঈদুল আজহার আগে নোমান ও সিরাজুল ইসলাম এর বাড়িতে গিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকলে নোমান তাদের ভিডিও করার চেষ্টা করে।এতে কিশোর গ্যাংরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক পরিবারকে জীবণাশের হুমকি দেয়। টানা তিন চারদিন সাংবাদিকরা অবরুদ্ধ থাকার পর সুযোগ পেয়ে দুলার হাট থানায় নিরাপত্তার দাবিতে অভিযোগ দায়ের করলে (ওসি) মুরাদ হোসেন অভিযোগটি সাধারণ ডায়েরি হিসাবে রেকর্ড করার নির্দেশদেন। যার নং ৮২০,২৪/০৭ /২১ এই ঘটনায় পুলিশ তদন্তে গেলে কিশোর গ্যাংরা ক্ষিপ্ত হয়ে হামলার জন্য ওৎ পেতে থাকে। সাংবাদিক পরিবারের সদস্যরা নিজ বাড়ির অবরুদ্ধ হওয়ার বিষয়টি সোশাল মিডিয়ায় অবগতকরণ সহ স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করলেও কেউ এগিয়ে না আসার সুযোগে নিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা সোমবার সন্ধ্যা ৬ টার সময় দেশি অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে নুরুল ইসলাম, আনোয়ার, আকবর, সিরাজুল ইসলাম, রোজিনা বেগমকে ফলা জখম আহত করে। এ সময় আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয় দুলার হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন কিশোর গ্যাংদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply