সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ড্যাব ও জেড আর এফ’র উদ্যোগে সিলেটে মাস্ক বিতরণ

ড্যাব ও জেড আর এফ’র উদ্যোগে সিলেটে মাস্ক বিতরণ

উৎফল বড়ুয়া, সিলেট:

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা ও জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে বিভিন্ন দিনের অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সিলেটের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়েছে।

মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

মাস্ক বিতরণকালে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সব সময় মাস্ক পরিধান করলে অন্তত কিছুটা হলেও এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আসুন সবাই মিলে কিছুটা দিন সচেনতার পাশাপাশি দায়িত্বশীল হই, একে অন্যকে সচেতন করার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেটের কোর্ডিনেটর ডা. শাকিলুর রহমান, ড্যাব সিলেট জেলার যুগ্ম সম্পাদক ডা. আবু সাকিব আব্দুল্লাহ চৌধুরী, ড্যাব সিলেট জেলার দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম, প্রচার সম্পাদক ডা. সৌয়দ আল হোসেন, সদস্য ডা. মেহেদী হাসান অনিক, ডা. আশফাক আহমদ, ডা. মীর মইন উদ্দিন ইমন, সিলেট মহানগর ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুল ইসলাম মুবিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com