মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৫৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৮ জন। সুস্থ হয়েছেন ৩৭২ জন।
মঙ্গলবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৩ শতাংশ। বিদেশগামী ২০৬ জন যাত্রীর করোনা পরীক্ষায় ১৩জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য একলক্ষ ১৪ হাজার দুই জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ১১ হাজার ৫৪৫ জনের। এর মধ্যে ২৫হাজার ৫১৮জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৫হাজার ১৪৪জন। আর মারা গেছেন ৬৮০ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া আটজনের মধ্যে দেবিদ্বার, বরুড়া, বি-পাড়া ও চৌদ্দগ্রাম উপজেলার একজন করে, ও বুড়িচং, দাউদকান্দি উপজেলার দুজন করে বাসিন্দা রয়েছেন।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন, আদর্শ সদরের ২৬ জন, সদর দক্ষিন ১১ জন, বুড়িচং ৪৫ জন, বি-পাড়া ২৭ জন, চান্দিনা ৪৪জন, চৌদ্দগ্রাম ৪৮জন, দেবীদ্বার ৫৬জন, দাউদকান্দি ৫৫ জন, লাকসাম ২৫জন, লালমাই ২৪জন, নাঙ্গলকোট ৫২জন, বরুড়া ৭৫জন, মনোহরগঞ্জ ৪৪জন, মুরাদনগরের ৫৬জন, মেঘনা ১০জন, তিতাস দুজন ও হোমনা ১৬জন।
Leave a Reply