মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার নগরের রাজগঞ্জ ও থানা রোড এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ কুমিল্লা তদারকি অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদ উর্ত্তীন পন্য ভেজাল খাবার ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ তদারকি অভিযান পরিচালনা করেন।
অভিযানে মের্সাস নাহা মেডিকেল হলকে ১০ হাজার, মের্সাস মনিকা ফার্মেসীকে আট হাজার, মের্সাস লোকনাথ ফামের্সীকে তিন হাজার, মের্সাস স্বাদ বেকারি এন্ড কনফেকশনারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরের দুটি টিসিবির ট্রাকসেল মনিটরিং করা হয়।
ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, অভিযানে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দোকানের দৃশমান স্থানে মূল্যে তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply