মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের ৫ম দিনে নগরীতে ৬টি সহ ১৭ উপজেলায় জেলা প্রশাসনের ৪০টি মোবাইল টিম অভিযার পরিচালনা করেছে।
সরকারি বিধিনিষেধ না মানায় জেলা প্রশাসনের অভিযানে ৩৬টি ভ্রাম্যমান আদালতে ১৮৮টি মামলা করা হয়েছে। এসময় ১৮৮ জনকে দুই লক্ষ ৪৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। ৩০০ জনকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় সেনাবাহিনীর ১০টি টিম, পুলিশের ৫৪টি টিম, বিজিবির দুই প্লাটুন, র্যাবের দুইটি টিম, আনসারের পাঁচটি টিম, স্কাউট ও গ্রাম পুলিশসহ অন্যান্য ১৪০টি টিম অভিযানে সহযোগিতা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।
Leave a Reply