শিশির খাঁন,সদরপুর,ফরিদপুর প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫০ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার বাদ যোহর শহরের সরকারি রাজেন্দ্র কলেজের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রাজেন্দ্র কলেজ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইদ্রিস।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীদ আহমেদ সোহান, ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজমসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
Leave a Reply