সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীতাকুণ্ডে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ

সীতাকুণ্ডে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ


সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধিঃ

চট্রগ্রামের সীতাকুণ্ডে পৌরসদর পশ্চিম মহাদেব পুর (নামার বাজার) এলাকায় আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ করেছে ভুক্তভোগী সীতাকুণ্ড ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক মোহাম্মদ রেজুয়ান ভূঁইয়া। অভিযোগ সুত্রে জানা যায়, গত (২৪ জুন) মিছ মামলা নং ৫০৪/২১ সীতাকুণ্ড। সুরুজ মিয়া ও তার স্ত্রী হালিমা খাতুনকে বিবাধী করে চট্রগ্রাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৩৩/১৪৫ ধারা মোতাবেক আবেদন করেন ভুক্তভুগি শিক্ষক। 
উক্ত আদেশ নামায় বলা হয়েছে,  বিরোধীয় ভূমি তদন্ত পুর্বক দখল ও মালিকানা বিষয়ে স্কেস ম্যাপসহ নির্ধারিত ছক মোতাবেক প্রতিবেদন দেয়ার জন্য সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও বিরোধীয় জায়গার পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- কে নির্দেশ প্রদান করেন চট্রগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত। 
এদিকে ভুক্তভুগী সীতাকুণ্ড ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক মোহাম্মদ রেজুয়ান ভূঁইয়া অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও বিবাদী সুরুজ মিয়ার নেতৃত্বে বহিরাগত কিছু লোক নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মামলা চলাকালীন জায়গায় জোর খাটিয়ে রাতের আধারে এবং প্রকাশ্যে সকালে বিল্ডিং ঘরের কাজ চালিয়ে যাচ্ছে বিবাধীরা। তিনি আরো অভিযোগ করেন, বিবাদীরা দফায়-দফায় ঘরের নির্মান কাজ চালালেও এখনো পর্যন্ত কোন আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ। বিবাধীদের কাজ করার সুযোগ দিচ্ছে বলেও তিনি অবহিত করেন স্থানীয় সাংবাদিকদের। 
এ মামলার দায়িত্ব প্রাপ্ত সীতাকুণ্ড থানার এস.আই এমরান বলেন, আমি বেশ কয়েকবার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিবাদীরা পুলিশ যাওয়ার আগেই কাজ বন্ধ রেখে চলে যান। পরবর্তীতে ঘরের কাজ করার খবর পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com