রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানবিক উদ্যোগ : জরিমানার বদলে অটো চালকদের খাদ্য সহায়তা দিলেন সিংগাইর থানার ওসি

মানবিক উদ্যোগ : জরিমানার বদলে অটো চালকদের খাদ্য সহায়তা দিলেন সিংগাইর থানার ওসি


আব্দুল্লাহ আল মামুন, সিংগাইর(মানিকগঞ্জ):

জরিমানা কিংবা শাস্তি নয়, মানবিক খাদ্য সহায়তা দিয়ে চলমান কঠোর লকডাউনে বিধি-নিষেধ অমান্যকারী আটককৃত ২৫ জন অটোচালকদের ছেড়ে দিয়েছেন মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি মো. সফিকুল ইসলাম মোল্যা। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২ টার দিকে থানা  চত্বরে চাল, ডাল, আলু ও তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন ওসি। 
গত সোমবার (২৬ জুলাই) চলমান লকডাউন অমান্য করে উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী অটোচালকদের আটক করেন থানা পুলিশ। পরে মানবিক দিক বিবেচনা করে তাদের ছেড়ে দেয়া হয়। সেই সাথে স্বাস্থ্য বিধি মানার পরামর্শ দিয়ে পরিবার-পরিজন নিয়ে সুস্থ্য ও নিরাপদ থাকার জন্য তাদের প্রত্যেকের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম পিপিএম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, জেলা পুলিশ সুপার মোহামম্মদ গোলাম আজাদ খান স্যারের নির্দেশনায় ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক স্যারের সার্বিক সহযোগিতায় অটোচালকদের পরিবারের কথা বিবেচনা করে খাদ্য সহায়তা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com