সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ

নওগাঁর মহাদেবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ


কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ২৭ জুলাই ২০২১


নওগাঁর মহাদেবপুরে ২৭ জুলাই দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও পুনঃবার্সন মন্ত্রণালয় কর্তৃক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবার ও ৩টি প্রতিষ্ঠানের মাঝে  ৮৮ ব্যান্ডিল ঢেউটিন এবং ২ লক্ষ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে পরিষদ চত্বরে এক বিতরণী সভার আয়োজন করা হয়। 
বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবার প্রধান ও প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  আহসান হাবীব ভোদন। 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ।
প্রতিটি পরিবারকে ২ ব্যান্ডিল করে ঢেউটিন এবং ৩টি প্রতিষ্ঠানে ৮ ব্যান্ডিল ঢেউটিন দেয়া হয়। সেই সাথে গৃহ পুনঃনির্মান বাবদ প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা এবং ৩টি প্রতিষ্ঠানের মাঝে ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 
এসময় উপকারভোগী উপজেলার আজিপুর গ্রামের মৃত অকিম উদ্দিনের পুত্র খোকন হোসেন, অর্জুনি গ্রামের মৃত আকিমুদ্দিন এর পুত্র নজরুল হোসেন ও শালগ্রামের জয়ন্ত চন্দ্রের স্ত্রী প্রতিমা রানী বলেন, তারা এ দুর্যোগ সময়ে সরকারের নিকট থেকে উপকার পেয়ে খুব খুশি। এসব টিন দিয়ে ঘর তৈরি করে তারা ছেলে মেয়ে নিয়ে আবার বসবাস করার সুযোগ পাবে। এজন্য তারা সরকারকে ধন্যবাদ জানান। 
অপরদিকে দক্ষিণ হোসেনপুর মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি আব্দুস সালাম জানান, এতিমখানায় অনুদান দেয়ায় এতিমদের অনেক সুযোগ সৃষ্টি হল। এভাবে কালুশহর এতিমখানায় ও  বামনসাতা মসজিদে অনুদান দেয়ায়  এতিম ও মুসল্লীদের অনেক উপকার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ও সরকারকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com