সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাটহাজারী ইউএনও কার্যালয় পেল জনপ্রশাসন পদক ২০২০।

হাটহাজারী ইউএনও কার্যালয় পেল জনপ্রশাসন পদক ২০২০।

 
মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী ( চট্টগ্রাম)  প্রতিনিধি :


চট্রগ্রাম জেলার  হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত   মনাই ত্রিপুরা পাড়ায় মডেল উদ্যোগ বাস্তবায়ন করে জনপ্রশাসন পদক ২০২০ এর জন্য জেলা পর্যায়ে সাধারণ (প্রাতিষ্ঠানিক) ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত হয় হাটহাজারীর ইউএনও কার্যালয়। 
মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিতিতে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নিকট হতে এই পদক গ্রহণ করেছেন বর্তমান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহিদুল আলম। 
২০২০ সালে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ছিলেন মো. রুহুল আমিন। মনাই ত্রিপুরা পাড়ায় ‘আমার জেলা আমার শহর’ মডেল উদ্যোগ বাস্তবায়নের সব কার্যক্রম পরিচালিত হয় তিনি ইউএনও থাকাকালে। দু’সপ্তাহ আগে তিনি বদলি হয়ে চা বোর্ডের উপ-সচিব পদে যোগ দেন। 
গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত এক উপ-আনুষ্ঠানিক (ডিও) পত্রে পদকের জন্য মনোনীত হওয়ার বিষয়টি হাটহাজারীর বর্তমান ইউএনওকে জানানো হয়। 
জনপ্রশাসন পদক ২০২০ দেয়ার জন্য গত বছরের ২৩ জুলাই সময় নির্ধারণ করা হলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা সম্ভবপর হয়নি। চলতি বছরের ১৪ জানুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলে তাও হয়নি। 
২০২০ সালের ওই পদকের জন্য গত বছরের জানুয়ারিতে মনোনয়ন আহ্বান করা হয়। 
সেসসময় সাধারণ (পরিবেশ ও আর্থ সামাজিক) ক্ষেত্রে ও দলগত (জাতীয় পর্যায়ে) শ্রেণিতে এই প্রকল্পের জন্য আবেদন করা হয়। তাতে জেলা প্রশাসন, চট্টগ্রাম দলের সদস্য হিসেবে চট্টগ্রামের সেসময়ের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, হাটহাজারীর ইউএনও মো. রুহুল আমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নিয়াজ মোর্শেদের নাম প্রস্তাব করা হয়েছিল। 
২০২০ সালের ১২ মার্চ মনোনয়ন সংক্রান্ত জেলা কমিটি এই প্রকল্পসহ মোট তিনটি প্রকল্প তিনটি পৃথক ক্যাটগরিতে মনোনয়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল।      
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে প্রায় আট কিলোমিটার দূরবর্তী দুর্গম পাহাড়ের পাদদেশে এই মনাই ত্রিপুরা পাড়ার অবস্থান। 
এখানকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বাসিন্দাদের মূল পেশা কৃষি কাজ ও পাহাড়ে কাঠ কাটা। পাড়ার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি ছিল মাটির। এতে বাসিন্দাদের ভয়ানক দুর্ভোগ পোহাতে হত। 
রুহুল আমিন হাটহাজারীর ইউএনও পদে থাকাকালে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে পাড়াটির উন্নয়ন কাজ শুরু হয়। মনাই ত্রিপুরা পাড়ার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে দুই কিলোমিটার রাস্তা, সৌর বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, বিদ্যালয়, টিউবওয়েল, শৌচাগার স্থাপন, খেলার মাঠ উন্নয়ন, খেলার উপকরণ ও শিক্ষা উপকরণ প্রদান, মন্দির নির্মাণ, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম, পূজায় সরকারি বরাদ্দ এসব উদ্যোগ নেওয়া হয়। 
এই অর্জনের বিষয়ে পদন্নোতি পেয়ে বর্তমানে উপ সচিব পদমর্যাদায় বাংলাদেশ জাতীয় চা বোর্ডে দায়িত্বরত হাটহাজারীর সাবেক ইউএনও রুহুল আমিন  বলেন- ‘এই অর্জন হাটহাজারী বাসীর। জেলা প্রশাসক স্যার ও আমার সিনিয়রগণসহ সকল অফিস সহকর্মীদের সহায়তা এবং হাটহাজারীর জনসাধারণের ভালোবাসায় এই কাজগুলো করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com