সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উপেক্ষিত স্বাস্থ্য বিধি করোনার টিকা নিতে আসা মানুষের উপছে পড়া ভিড় ইউনিয়ন পর্যায়ে আসছে টিকা দান কর্মসূচি

উপেক্ষিত স্বাস্থ্য বিধি করোনার টিকা নিতে আসা মানুষের উপছে পড়া ভিড় ইউনিয়ন পর্যায়ে আসছে টিকা দান কর্মসূচি


মোঃ শাহাব উদ্দিন রিফাত আখাউড়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে মানুষের উপছে পড়া ভিড় উপেক্ষিত সামাজিক দুরত্ব আর স্বাস্থ্য বিধি    হাসপাতাল এ দায়িত্বরত  তিন জন ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা। এদিকে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ তার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  করোনা টিকার প্রতিও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের।

করোনা টিকা নেওয়ার জন্য আখাউড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের টিকা কর্ণারের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভিড় করছে। প্রথম দিকে মানুষের তেমন আগ্রহ না থাকলেও এখন প্রতিদিন টিকা দিতে ২-৩ শতাধিক মানুষ আসছে। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে গাদাগাদি করে দীর্ঘ সময় দাড়িয়ে অপেক্ষা করেও অনেকে টিকা দিতে না পেরে ফিরে যাচ্ছেন।টিকা নিতে সাধারণ মানুষের এত ভির থাকলেও হাসপাতাল কতৃপক্ষ বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন রকমের ব্যবস্থা নিতে দেখা যায়নি।
মঙ্গলবার(২৭ জুলাই) দুপুরে হাসপাতালে গিয়ে কথা হয় পৌর শহরের দেবগ্রাম থেকে স্বপরিবারে টিকা নিতে আগত সোহেল দেওয়ান জানান সকাল ৯ টা থেকে অপেক্ষায় আছি এখন দুপুর ১২ টা সিরিয়াল পাইনি এত ভির দেখে ভয় লাগছে টিকা নিতে এসে আবার করোনা নিয়ে ঘরে ফিরবো না তো? এই ভিরে অনেকেই মাস্ক ব্যবহার করছে না দেখে কেন মাস্ক ব্যবহার করছে না এমন প্রশ্নের জবাবে কয়েক জন বলেন প্রচন্ড ভিরে গড়ম বেশি তাই মাস্ক মুখে রাখতে সমস্যা হচ্ছে। তবে সাধারণ মানুষ অভিযোগ করে বলেন একটি বুথের মাধ্যমে  টিকা দেওয়ার জন্য এত ভির আর ভোগান্তি হচ্ছে। এখানে আরো ২-৩ টা বুথ থাকলে এত গাদাগাদি হতো না, হাসপাতাল কতৃপক্ষ যেন এবিষয়টি চিন্তা করে আরো ২-৩ বুথ বাড়িয়ে টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহন করে।
টিকা নিতে আসা সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মানতে বা ভির এরাতে হাসপাতাল কতৃপক্ষ কি কোন ধরনের ব্যবস্থা নিয়েছে।          
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডাক্তার রাশেদুর রহমান বলেন স্বাস্থ্য বিধি মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।এই মুহূর্তে আমাদের টিকার বুথ বাড়ানোর কোন পরিকল্পনা নেই, তবে ৮ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত উপজেলার প্রতিটা ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com