শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা টিকার রেজিষ্ট্রেশন বুথ চালু করলো গৌরীপুর পৌরসভা

করোনা টিকার রেজিষ্ট্রেশন বুথ চালু করলো গৌরীপুর পৌরসভা

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 

ময়মনসিংহের গৌরীপুরে প্রতিনিয়ত করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তীব্র গরমে সর্দি-জ্বর-কাশিতে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এ অবস্থায় করোনার টিকা নেয়া জরুরী কিন্তু অনেকেই রেজিষ্ট্রেশন জটিলতায় এ প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়। পৌর নাগরিকদের রেজিষ্ট্রেশনের প্রক্রিয়াটি সহজ ও দ্রুততম করতে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টায় বিনামূল্যে করোনার টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, নূরুল ইসলাম নুরু, জিয়াউর রহমান জিয়া ও ছালেহা আক্তার ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ প্রসঙ্গে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, করোনার টিকা রেজিষ্ট্রেশনে মানুষকে আগ্রহী করে তুলতে এই কার্যক্রম। অনেকেই প্রযুক্তি ব্যবহার করতে না জানার কারণে করোনার রেজিষ্ট্রেশন করতে পারেন না। বিষয়টি সহজ করার জন্য গৌরীপুর পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, ছুটির দিন ব্যতিত প্রতিদিন  সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ রেজিষ্ট্রেশন কার্যক্রম। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com