সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন

কুমিল্লার দেবীদ্বারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অর্থায়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দেবীদ্বার পুরাতন বাজারে অক্সিজেন সার্ভিস উদ্বোধন করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ সাইফ উদ্দিন রনী ও দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’ এর সমন্নয়ক য়ক মোঃ সাদ্দাম হোসেন।
এ সময় উপস্থিত চিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক মাহমুদুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী কাউসার, সহ-সভাপতি মোঃ বাসির মোল্লা, মোঃ সোহাগ, যুগ্ম-সাধারন সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাসুদ, মোঃ সজিব, মোঃ রুবেল হোসেনসহ আরো অনেকে।
হ্যালো স্বেচ্ছাসেবকলীগ টিমের সমন্বয়ক মো. সাদ্দাম হোসেন জানান, দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর অর্থায়নে ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে আপাতত ৩০টি সিলিন্ডার দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। চারদিক থেকে প্রচুর ফোন আসছে। অক্সিজেনের হাহাকার দেখেছি নিজের চোখে। আমরা ফোন পাওয়ার সাথে সাথে ঠিকানা জেনে যত দ্রুত সম্ভব অক্সিজেন পৌছে দিচ্ছি। আমাদের রয়েছে ৫১ জন স্বেচ্ছাসেবী সদস্য। যারা দিন রাত পরিশ্রম করছেন। অক্সিজেন সিলিন্ডার খালি হলে তা সংগ্রহ করা, খালি সিলিন্ডার রিফিল করা, ফোন কল রিসিভ করা, বাড়ি বাড়ি পৌছে দেয়াসহ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সদস্য রয়েছেন। আমরা এ পর্যন্ত প্রায় অর্ধশত মানুষকে এ সেবার আওতায় এনেছি। অক্সিজেনের অভাবে যাতে কোন মানুষ মৃত্যুর কোলে ঢলে না পড়েন সে দিকে শতভাগ খেয়াল রাখছি। এ জন্য জরুরি প্রয়োজনে একটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে, যা দিনরাত ২৪ ঘণ্টা সচল থাকবে। নম্বরটি হলো ০১৩০৩০৫৯৪০৯।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com