রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে গোহাটা সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য প্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকীতে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ বাকের ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, সাবেক ছাত্রনেতা আনিচুর রহমান হিটলু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম মিনা রাসেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ডেন্টিস্ট কাজী সেলিমুজ্জামান,  সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুনজুর রহমান তুষার, মোঃ রবিউল ইসলাম খান, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক মোঃ আনিচুর রহমান আনিস, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, চতুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ ওলিয়ার শেখ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com