সোহেল রানা-তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী তানোরে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিনগত রাত থেকে সোমবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দশ লিটার চোলাই মদসহ উপজেলার চিনাশো গ্রামের মৃত রেন্টু মুর্মুর ছেলে বিনয় মুর্মু (৩৫), মাদক সেবন করার অপরাধে হাপানিয়া গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে আব্দুল করিম (৫৭) ও জিদ্দি শেখের ছেলে বিষু শেখ (৪৮) এবং বৈদ্যুতিক তার চুরি করার অপরাধে তানোর মোল্লাপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে আব্দুর রহিম (১৯) ও আছান আলীর ছেলে আমিনুল ইসলাম (২১)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, অভিযানে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতদের আইনী প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply