আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশনের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন, নওগাঁ রাজস্বের অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম বলেন, করোনা টিকা দেওয়ার জন্য জনসাধারনের সুবিধার্থের জন্য ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন কাজ শুরু করা হয়েছে। এই ফ্রি রেজিস্ট্রেশন প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলবে। এবং সহযোগিতায় থাকবে আত্রাই স্কাউটস,রোভার ও স্বেচ্ছাসেবক টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply