এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
দক্ষিণ কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোষ্ঠে দায়িত্বরত ৩০ বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ ট্রাক ড্রাইভার মোঃ শরিফুল ইসলাম কে আটক করতে সক্ষম হয়েছে।
২৬ জুলাই(সোমবার) রাতে কক্সবাজার–টেকনাফ সড়কে স্হাপিত মরিচ্যা চেকপোস্টে কুতুপালং ক্যাম্প থেকে বগুড়া ফেরত একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এ বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
রামু ৩০ বিজিবি এর অধিনায়ক ইব্রাহিম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বগুড়া থেকে রোহিঙ্গা ক্যাম্পে চাউল নিয়ে আসা একটি ট্রাক যাওয়ার সময় বিপুল পরিমান ইয়াবা বগুড়ায় পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত ট্রাক চেক পোষ্টে আসলে দায়িত্বরত বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ১কোটি ৫০ লাখ টাকা।
আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply