মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া প্রতিনিধি।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনদিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে, এদিকে জন স্বাস্থ্যসচেতনতার বেলায় দেখা যাচ্ছেনা সাধারণ জনগণকে। যার কারনে করোনা আক্রান্ত হচ্ছে প্রতিদিন কেউনা কেউ, করোনা সংক্রমণ রোধে অনেকে আবার করোনার ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছে তাইকরোনার ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ও রাঙ্গুনিয়া নিশ্চিন্তাপুর এলাকার মহিলাদের উদ্বুদ্ধ করতে নিশ্চিন্তাপুর থেকে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৭,৮ও ৯নং ওয়ার্ড ইউপি মহিলা সদস্য ও হোসনাবাদ মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক পারভীন আকতার। তিনি মঙ্গলবার(২৭জুলাই)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।
পারভীন আক্তার বলেন, রাঙ্গুনিয়াতে জন স্বাস্থ্য সচেতনতার অভাবেই দিনদিন করোনা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি নিশ্চিন্তাপুর থেকে প্রথম মহিলাদের মধ্যে করোনা ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে মহিলাদেরকে উদ্বুদ্ধ করতে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছি। যাতে সাধারণ মহিলারা নির্বিঘ্নে ভ্যাকসিন গ্রহণ করতে পারে।
Leave a Reply