এফ.করিম,উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে বাড়ির তলার মাটি খুঁড়ে ২৩ কেজি গাঁজাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করতে সক্ষম হয়েছে।
এপিবিএন জানায়, ২৬জুলাই রাত ৯ টার দিকে উখিয়া কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএনের সহকারী ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোঃ এ,কে,এম এমরানুল হক মারুফ এবং অপারেশন অফিসার মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুর রহমান, এসআই (নিঃ) মোঃ রিপন মিয়া, এএসআই (নিঃ) মোঃ বেলাল উদ্দিন, এএসআই (সঃ) সুন্দর মণি চাকমা এবং নারী কনস্টেবল মোসাম্মদ আয়েশা বেগমের সমন্বয়ে গঠিত মোবাইল টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ,শেড নং-২১, রোম নং-৬ এর বাসিন্দা মাকিলা ওরফে ফাতেমা বেগমের ঘরের দরজার পাশে মাটি খনন করে ৩টি প্লাস্টিকের বস্তায় টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৩টি প্যাকেটে প্রায় ২৩কেজি গাঁজাসহ বাড়ির মালিক আব্দুর রহিম ওরফে কালু মিয়া (২৬) এবং তার স্ত্রী মাকিলা ওরফে ফাতেমা বেগম (২৬) কে আটক করা হয়।
এ ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন ব্যাটালিয়ন অধিনায়ক এসপি মোঃ নাঈম উল হক জানান,জব্দকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।
Leave a Reply