রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ মেডিকেলে কলেজের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে কলেজের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন করোনায়, বাকি ১৪ জন উপসর্গ নিয়ে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের তিনজন সদরে রহিমা খাতুন (৪৫),ফ্রান্সিলা কামা(৪৬),ফুলপুরের অজিত পন্ডিত (৭০), নেত্রকোনার শেখ ফরিদ (৩২) ও জামালপুরের আইনুদ্দিন (৮৫)।এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ফুলপুরের মনোয়ারা(৬০),মুক্তাগাছা নুরুল ইসলাম(৬০),রোকনুজ্জামান (৫০),ধোবাউড়ার ফাতেমা(৭০),গৌরীপুরের রাবেয়া খাতুন(৫৫),নেত্রকোনার রোমেলা(৬৫),কেন্দুয়ার মাইনুল(৬০), জামালপুরের সুফিয়া খাতুন (৬৮),শওকত আলী (৬৫),রমজান আলী (৩৫),বকশীগঞ্জের খাদিজা(৬৫), টাঙ্গাইলের ধনবাড়ির আব্দুর রশিদ (৫৫), কিশোরগঞ্জের হোসেনপুরের রফিকুল(৫৫),  ও গাজীপুরেরশ্রীপুরের রাবেয়া খাতুন (৬৪)।ডা. মহিউদ্দিন খান মুন জানান,করোনা ইউনিটে বর্তমানে ৪৩৮ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন। নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ হিসেবে শনাক্ত হার ২৫ দশমিক ৫৩ শতাংশ।জেলায় সর্বশেষ করোনা শনাক্ত হয়েছে ময়মনসিংহ সদরে ১৬২ জন,নান্দাইলে১৯জন, ঈশ্বরগঞ্জে ২জন, গৌরীপুরে ৭ জন, ফুলপুরে ৯ জন, তারাকান্দায় ২ জন, হালুয়াঘাটে ৮ জন, ধোবাউড়ায় ৪ জন, মুক্তাগাছায় ৭০ জন, ফুলবাড়িয়ায় ১০ জন, ত্রিশালে ১২জন, ভালুকায় ২৫ জন, গফরগাঁওয়ে ২জনের করোনা শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com