মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া র্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির কুন্দ্রগ্রাম বাজারে ঔষধের দোকানে তল্লাশি চালিয়ে ২৬৮ বোতল রেক্টিফাইভ স্পিরিট, দুটি মোবাইল ও নগদ টাকা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ী ওয়াহেদ আলী (৪০) ও আলম আলী আকন্দ (৩০) নামের দুই জনকে গ্রেফতার করেছে। মামলা সুত্রে জানা যায়, গত রবিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দ্রগ্রাম বাজারস্থ মনোয়ার প্লাজা হ্যানিমান হোমিও ফার্মেসীতে নেশা জাতীয় রেক্টিফাইভ স্পিরিট বিক্রয় করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে হোমিও প্যাথিক মেডিসিন বোতলে মোড়ানো ২৬৮ বোতল রেক্টিফাইভ স্পিরিট, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ কুন্দ্রগ্রামের চেঁচুয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে ওয়াহেদ আলী ও চাঁপাপুর এলাকার হোসেন আলীর ছেলে আলম আকন্দকে গ্রেফতার করে। স্পেশাল কোম্পানী র্যাব-১২ বগুড়ার নায়েব সুবেদার জেসিও আখতারুজ্জান বাদী হয়ে সোমবার আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। র্যাব-১২ আরও জানায়, চলতি বছরে বগুড়ায় বিষাক্ত রেক্টিফাইভ স্পিরিট ৯০% এ্যালকোহল ইথানল মিশ্রন পান করে ১৮ জন ব্যক্তি মৃত্যুবরন করেছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ২৬৮ বোতল রেক্টিফাইফ স্পিরিট উদ্ধার সহ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply