মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্রাগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করছেন মোঃ আবু রায়হান।
শুক্রবার ( ২৩ জুলাই) তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
গত ২৯ জুন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাঁকে হাটহাজারী উপজেলা সহকারী কমিশার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়।
৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া মোঃ আবু রায়হানের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ।
Leave a Reply