সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রৌমারী- চিলমারী নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায়

রৌমারী- চিলমারী নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায়


রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :

চলমান কঠোর লকডাউনে সব কিছু বন্ধ থাকার কথা থাকলেও থেমে নেই কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌরুটে নৌকা চলাচল। লকডাউন ও ঈদের নাম করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া বেশি নিচ্ছে ঘাট মালিকরা। যাতায়াতে বিপাকে পড়ে প্রতিদিন দ্বিগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এ ক্ষেত্রে নীরব প্রশাসন। রৌমারী থেকে চিলমারী পর্যন্ত জনপ্রতি ভাড়া ৭০ টাকা। নৌকার মালিকরা জনপ্রতি ভাড়া আদায় করছে ২৫০ থেকে ৩০০ টাকা। এ নিয়ে কোনো যাত্রী প্রতিবাদ করলে তাকে হেনস্তা করেন ঘাট ও নৌকার মালিকগণ। প্রতিবাদ করলে নৌকা থেকে অপমান করে নামিয়ে দিচ্ছেন এমনটা অভিযোগ করেন যাত্রীরা।নাম প্রকাশ না করার শর্তে যাত্রীরা বলেন, ঘাট কর্তৃপক্ষ কৌশলে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এর প্রতিবাদ করলে হেনস্তা হতে হয় ঘাট কর্তৃপক্ষের কাছে এমনটি জানিয়েছেন যাত্রীরা। চলাচলকারী নৌকাগুলোতে যাত্রীদের ঠাঁসাঠাসি উপচে পড়া ভীড় দেখা গেলেও ঘাট কর্তৃপক্ষ তা স্বীকার করছেন না। চিলমারী নৌঘাটের ইজারাদার বলেন, লকডাউনের কারণে চলাচলকারী নৌকাগুলোতে তেমন যাত্রী পাওয়া যায় না। কম যাত্রীতে নৌকা যাতায়াতে নির্ধারিত ভাড়া নেওয়া হলে তেল ও মাঝিদের মজুরি দিতেই টানাপোড়নে পড়তে হয়। সে কারণে ভাড়া বৃদ্ধি করে যাত্রী প্রতি ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। লকডাউন শেষ হলে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। তখন নির্ধারিত ভাড়া নেওয়া হবে। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান  বলেন, বিষয়টি সম্পর্কে অভিযোগ আমাদের কাছে কয়েকবার এসেছে। বিষয়টি খতিয়ে দেখে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com