সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোংলায় কোস্টগার্ডের অভিযানে ৭৩ পিস কচ্ছপসহ পাচারকারী আটক

মোংলায় কোস্টগার্ডের অভিযানে ৭৩ পিস কচ্ছপসহ পাচারকারী আটক

আমির হামজা আবিদ,মোংলা। 

মোংলার দিগরাজ সংলগ্ন আপাবাড়ি এলাকা থেকে সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বস্তাভর্তি ৭৩ পিস কচ্ছপসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর। কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি বেইজ মংলার একটি টহল দল সোমবার সন্ধ্যায়  দিগরাজের আপাবাড়ি এলাকা থেকে বস্তাভর্তি ৭৩ পিস সুন্ধি কচ্ছপসহ একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। কোস্টগার্ডের হাতে আটক হওয়ার পর তাৎক্ষনিক ওই পাচারকারী জানান, তিনি ট্রাকে করে বরিশাল থেকে কচ্ছপগুলো মোংলায় নিয়ে এসেছেন। কচ্ছপগুলোর ওজন ৭৬ কেজি যার আনুমানিক বাজার মূল্যে ৬০ হাজার টাকা। আটক পাচারকারী মোংলার দিগরাজের বাসিন্দা মঙ্গল চন্দ্র রায়ের পুত্র মনোজ রায় (৩০)। আটক পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ২ হাজার টাকা জরিমানা  আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত কচ্ছপ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বাগেরহাটের খান জাহান আলী দিঘীতে অবমুক্ত করা হবে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com