মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
“ঘরে থাকুন সুস্থ্য খাকুন” এই শ্লোগানে কুমিল্লার দেবীদ্বারে করোনা মহামারিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের একটি মহড়া ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহাম্মেদ পিপিএম (বার) এর নির্দেশনায় দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল্লা ও থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে দেবীদ্বার থানা থেকে মহড়াটি বের হয়ে জাফরগঞ্জ বাজার সহ কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
মহড়ায় অংশগ্রহন করেন, ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিব হাসান, ট্রাফিক ইউনিট এর টি আই মোঃ সালেহ আহাম্মেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এস আই সালাউদ্দিন শামিম, এস আই ইকতার মিয়া, এস আই আবদুল বাতেন, এস আই শোহরাব হোসেন, এস আই মোঃ মাহবুবুর রহমান, এস আই আলমগীর হোসেন, ডিএসবি’র এস আই মোঃ জাকির সিকদার, এএস আই মোঃ আজিজুল হক, মোঃ শাহাদত হোসেন, মোঃ আল আমিন ও মোঃ রুহল আমিন সহ থানার পুলিশ সদস্যবৃন্দ।
দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল্লা বলেন, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করার ক্ষেত্রে আমাদের আজকের যে বিশেষ মহড়া অনুষ্ঠিত তা লকডাউন শেষ না পর্যন্ত চলবে। আপনারা ঘরে থাকুন, সু¯্য’ থাকুন, নিরাপদ থাকুন। বিনা প্রয়োজনে আপনার ঘর থেকে বের হবেন না। প্রয়োজনে ঘর থেকে বের হলে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পড়ে বের হবার জন্য অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply