রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ও ম্যাক্সের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

কুমিল্লায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ও ম্যাক্সের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় ৮০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন কুমিল্লা। সোমবার দুপুরে ম্যাক্স গ্রুপ অক্সিজেন সাপোর্ট সেন্টারের সহায়তায় এ সিলিন্ডার হস্তান্তর করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্ঠা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার।
এসময় উপস্থিত ছিলেন আইইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌঃ আবুল বাসার, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রহমতউল্লাহ কবির, সম্মানী সম্পাদক প্রকৌশলী মীর ফজলে রাব্বী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন অধ্যক্ষ ডাঃ মোস্তফা কামাল আজাদ, সিভিল সার্জন মীর মোবারক হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সাহেলা নাজনিন, জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনাসহ অন্যান্যরা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ টি , কুমিল্লা সদর হাসপাতালে ১৫টি, দাউদকান্দি উপজেলায় ২০টি ও মেঘনা উপজেলায় ১৫ টি সিলিন্ডার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com