মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর থেকে গাঁজা, বিদেশী মদ ও বিয়ারসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সিপিসি ২।
র্যাব কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদরের অরণ্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৮ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৩৬ বোতল বিদেশী মদ ও ৯৬ ক্যান বিয়ারসহ দুইজনকে গেস্খফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, অরণ্যপুর পশ্চিমপাড়া এলাকার আহম্মদ আলীর মেয়ে আমেনা বেগম (৩৩) ও অরণ্যপুর পূর্বপাড়া খিলাবাড়ির গ্রামের মোঃ খলিল মিয়ার ছেলে মোঃ ফরহাদ হোসেন (২৫)।
তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply