মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গত রবিবার বিকেল ৫টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ৩৫৩জন।
সোমবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৫ শতাংশ। বিদেশগামী ১৫৩ জন যাত্রীর করোনা পরীক্ষায় ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য একলক্ষ ১১ হাজার ৫০৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ নয় হাজার ৪৮০ জনের। এর মধ্যে ২৪ হাজার ৬৬৫জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৭২জন। আর মারা গেছেন ৬৭২ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে মুরাদনগর, দেবিদ্বার ও চৌদ্দগ্রাম উপজেলার দুজন করে, লাকসাম, বরুড়া, নাঙ্গলকোট ও দাউদকান্দি উপজেলার একজন করে বাসিন্দা রয়েছেন।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২৬৮ জন, আদর্শ সদরের ২৩ জন, সদর দক্ষিন ২১ জন, বুড়িচং ৩৫ জন, বি-পাড়া ২৩ জন, চান্দিনা ৪০জন, চৌদ্দগ্রাম ১৭জন, দেবীদ্বার ৫৮জন, দাউদকান্দি ৬২ জন, লাকসাম ৩৭জন, লালমাই ২৩জন, নাঙ্গলকোট ৩৬জন, বরুড়া ৩০জন, মনোহরগঞ্জ ৪৫জন, মুরাদনগরের ৪৪জন, মেঘনা ১৩জন, তিতাস ২৪জন ও হোমনা ৩৬জন।
Leave a Reply