সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় বিজিবির সোয়া ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ১০ মাসে দেড় হাজার মামলায় গ্রেফতার ২৪৪

কুমিল্লায় বিজিবির সোয়া ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ১০ মাসে দেড় হাজার মামলায় গ্রেফতার ২৪৪

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লায় মালিক বিহীন অবস্থায় প্রাপ্ত সোয়া ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা ১০ বিজিবি কার্যালয় মাঠে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের উধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদক দ্রব্য ধ্বংস করে বিজিবি।

এদিকে গত ১০ মাসে কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় বিজিবি ২৭ কোটি ৩১ লাখ টাকার মাদক দ্রব্য উদ্ধার করে। এসময় বিজিবি ১৫’শ মামলায় ২৪৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। ১০ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে: কর্ণেল মো. গোলাম ফজলে রাব্বী অনুষ্ঠানে এসব তথ্য জানান। মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিজিবির সরাইল রিজিয়নের (উত্তর-পূর্ব রিজিয়ন) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা সদর সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ. এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জিএম আলিম উদ্দিন, কুমিল্লা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক ইমরুল হাসান।

ধবংসকৃত মালামালের মধ্যে ছিল ৭১ হাজার ৫১৩ বোতল ফেনসিডিল, ২ হাজার ১৮ বোতল নেশা জাতীয় সিরাপ, ৮০ হাজার ৯৪৭ পিচ ইয়াবা, ১৩৫০ কেজি গাঁজা, ১৮ হাজার ৮৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ১৬৭৫ বোতল বিয়ার, ৩ লাখ ২ হাজার ৪শ’ পিচ বিভিন্ন ধরণের অবৈধ ট্যাবলেট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com