সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরের ডাসার থানাকে উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল

মাদারীপুরের ডাসার থানাকে উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল


কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ

মাদারীপুরকে ‘বি’ গ্রেড জেলায় উন্নতি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মাদারীপুরের সাধারণ জনগণ। ডাসার থানাকে উপজেলা ঘোষণা করায় আজ সোমবার বিকেলে ডাসার থানা এলাকা থেকে আনন্দমিছিল বের করে সড়ক ও মহাসড়কে প্রদক্ষিণ  শেষে থানা এলাকায় সংক্ষিপ্ত আলোচনা করেন। অনুষ্ঠানের আয়োজন করে ডাসার থানা  আওয়ামীলীগের আহবায়ক কমিটি সহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। জানাযায়,আজ সোমবার ঢাকায় সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ডাসার থানাকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে  ডাসার থানা উপজেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটলো। এ খবর ডাসারে ছড়িয়ে পড়লে শতশত মানুষ রাস্তায় বেড়িয়ে আসে। এবং নিজ নিজ মটর সাইকেল,গাড়ি নিয়ে উল্লাস করে। পড়ক্ষনে এ উল্লাস মিষ্টি বিতরণ ও  আনন্দ মিছিলে পড়িনত হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,ডাসার থানা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, যুগ্ন-আহবায়ক এ্যাড.বিদ্যু কান্তি বাড়ৈ, যুগ্ন-আহবায়ক মতিন হাওলাদার ,সদস্য রুহুল আমিন মীর সুজন প্রমুখ।এদিকে ডাসার উপজেলা ঘোষণা হওয়ায় এমপি গোলাপের পক্ষ থেকে পৌর মেয়র এস,এম হানিফের মিষ্টি বিতরণ করেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার একটি ইউনিয়ন ছিল ডাসার। ২০১৩ সালে ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় ডাসার থানা। ইউনিয়নগুলো হলো- ডাসার, কাজীবাকাই, বালিগ্রাম, নবগ্রাম ও গোপালপুর। নতুন এ উপজেলার মোট আয়তন ৭৬ দশমিক ০৮ বর্গকিলোমিটার। দীর্ঘদিন ধরে মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি সৈয়দ আবুল হোসেন এ থানাকে উপজেলা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যসহসংশ্লিষ্ট সকল কার্যালয়ে আবেদন করছিলেন। সোমাবার (২৬ জুলাই) নিকার ১১৭তম সভায় ডাসারকে উপজেলায় রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।
ডাসারকে উপজেলা ঘোষণা করায় এলাকাবাসীকে অভিনন্দন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ সৈয়দ আবুল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com