নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র নির্দেশনায় লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া ৫০ জন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার উপজেলার বিআরডিবি কার্যালয়ের সামনে থেকে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল,নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ,নবাবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাকির হোসেন,বিআরডিবি কর্মকর্তা মো. নুরুন নবী, বিআরডিবি ভাইস-চেয়ারম্যান আক্কাস আলী মেম্বার প্রমুখ।
Leave a Reply