সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৫ টি ফার্মেসীকে ১ লক্ষ টাকা জরিমানা

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৫ টি ফার্মেসীকে ১ লক্ষ টাকা জরিমানা


এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে আজ ২৬ জুলাই সোমবার দুপুর ১২ টার দিকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল গৌতম বাড়ৈ এর উপস্থিতিতে জেলা প্রশাসন বরিশালের তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর, মহিউদ্দিন আল হেলাল ও মোঃ আতাউর রাব্বী এর নেতৃত্বে নগরীর শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় ঔষধ আইন, ১৯৪০ এর ধারা ১৮ এর উপধারাসমূহ লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুনোমোদিত ঔষধ বিক্রয় করায় একই আইনের ধারা ২৭ মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর বরগুনা মেডিকেল হল কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন, একই সময় একই অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল মেসার্স পলি মেডিকেল কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি অপর একটি অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী বিভিন্ন অপরাধে ঔষধ আইন,১৯৪০ এর ১৮ (ক),(গ) ধারা এবং ভোক্তা অধিকার ৫১ ধারায় তিনটি ফার্মেসীতে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জাহানারা মেডিকেল হল কে ৩০ হাজার টাকা, মহাসিন মেডিকেল হল কে ৩০ হাজার টাকা এবং রূপালী মেডিকেল হল কে ১০ হাজার টাকা। সর্বমোট ৫ টি ফার্মেসীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, বরিশালের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন বিজিবি ও মেট্রোপলিটন পুলিশ। জব্দকৃত ওষুধ পরে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com