মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বৈশ্বিক করোনা কালীন সময়ে কর্মহীন হয়ে বগুড়ার শিবগঞ্জে দেহ ব্যবসায় জড়িয়ে পড়া এক নারীকে উদ্ধার করে জেলা পুলিশ সুপারের নির্দেশে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গতকাল রবিবার রাতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আটমূল ইউনিয়নের বেতগাড়ী গ্রামে একটি পরিত্যক্ত ক্লাব ঘরে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন যুবক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে থেকে উপজেলার আটমুল ইউনিয়নের ভাইয়েরপুকুর কাঠালকুসি গ্রামের এক নারী (২৪) কে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটকৃত নারী জানান, করোনার কারণে কর্মহীন হয়ে পড়ায় সে দেহ ব্যবসায় জড়িয়ে পরেছে।
বিষয়টি জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁয়া বিপিএম বার কে অবগত করলে পুলিশ সুপারের নির্দেশে ওই নারীকে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এর পাশাপাশি ওই নারীকে পুনবার্সনের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন কে দায়িত্ব প্রদান করেন।
Leave a Reply