শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীতকরণ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীতকরণ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


মহিউদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে অবশেষে উপজেলা ঘোষণা করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের ১১৭ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের দীর্ঘদিনের আশা সোমবার পূরণ হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্যঘোষিত মধ্যনগর উপজেলাবাসী। মধ্যনগরকে উপজেলা ঘোষণার খবরে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সোমবার মধ্যনগর বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আনন্দ মিছিল মধ্যনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের  সাবেক যুগ্ন আহŸায়ক কুতুব উদ্দিন তালুকদার, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের দপ্তর সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘আজ মধ্যনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ এ স্বপ্ন পূরণের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com