রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মুখুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) হাবিব উল্লাহ (৭৬) আর নেই। তিনি রবিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা ১১ টায় জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল। এর আগে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com